মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমু দা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে ঢাকা থেকে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে ২ ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী।


বিমানটি নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।




আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By