মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

সীমু দা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%AA%E0%A6%BF%E0%A7%AA%E0%A6%8F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্থন ও শক্তিশালী করার প্রত্যয়ে গঠিত নতুন জোট ‘পার্টনার্স ফর মাল্টিল্যাটারালিজম’ বা ‘পি৪এম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনের সাইডলাইনে এই উদ্বোধনী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, কেনিয়া ও কানাডার শীর্ষ নেতাদের উদ্যোগে গঠিত ‘পি৪এম’ জোটটি চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক যৌথ নিবন্ধে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, এই জোট কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর, প্রতিনিধিত্বমূলক এবং বিশ্বস্ত করে তুলতে কাজ করবে।


চলতি সপ্তাহে জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আগামী শনিবার তার সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে নতুন এই জোটের উদ্বোধনী অধিবেশনে তার যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By