মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

৮ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
%E0%A7%AE %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE

দীর্ঘ আট বছর পর সিনেমায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ে ফেরার অভিজ্ঞতা, দীর্ঘ বিরতি এবং নতুন সিনেমার শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।


প্রীতি জানান, অভিনয় থেকে দূরে থাকলেও এই সময়টাকে তিনি কখনো মিস করেননি। কারণ তার পুরো মনোযোগ ছিল পরিবার ও সন্তানদের নিয়ে।


অভিনেত্রীর ভাষায়, ‘সত্যি বলতে, আমি অভিনয়কে মিস করিনি। পরিবারকে সময় দিতে পেরেছি, সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ক্যারিয়ারে যত অর্জনই থাকুক, মা হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’


১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এ একজন মুসলিম নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রীতি। এতে তার স্বামীর ভূমিকায় রয়েছেন সানি দেওল। সিনেমার গল্পে দেখা যাবে, দাঙ্গার সময় তারা লাহোরের নিজেদের বাড়িতে এক হিন্দু নারীকে আশ্রয় দেন।


প্রীতির মতে, মা হওয়ার অভিজ্ঞতা তাকে চরিত্রটি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘এই কারণেই সিনেমাটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি। এখন ২০২৬ সালেও আমার কাছে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে ১৯৪৭ সালে মানুষের কাছে পরিবারের মূল্য কতটা ছিল, তা সহজেই বোঝা যায়।’


আট বছর পর ক্যামেরার সামনে দাঁড়ানো সহজ ছিল না বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, পরিচালক রাজকুমার সন্তোষী শুটিংয়ের প্রথম দিনেই সিনেমার সবচেয়ে কঠিন আবেগঘন দৃশ্যটি ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।


প্রীতি বলেন, ‘প্রথম দিনেই সবচেয়ে কঠিন দৃশ্য রাখায় আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি শুধু সানি দেওলের দিকে তাকিয়ে ছিলাম। এতটাই উদ্বিগ্ন ছিলাম যে বুঝতে পারছিলাম না কীভাবে শুরু করব। তখন সানি দেওল আমাকে অনেক সহযোগিতা করেছেন।’


এদিকে, সম্প্রতি ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, পরিচালক সঞ্জয় লীলা বানসালির নতুন একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা ধানুশকে। নায়িকার ভূমিকায় কারিনা কাপুর খানকে নেওয়ার বিষয়ে আগ্রহী নির্মাতারা। যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।


বানসালির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন তামিল নির্মাতা পিএস মিত্রন। এর আগে তিনি ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’‘সর্দার’ সিনেমা পরিচালনা করেছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারিতে শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By