মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

৮৮ বছর পর ইতিহাস গড়ল সুইজারল্যান্ড, নকআউটে দুর্দান্ত জয়

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
%E0%A7%AE%E0%A7%AE %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%A8%E0%A6%95%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। একই সঙ্গে ১৯৩৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইসরা। অর্থাৎ, ৮৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল তাদের।

ম্যাচের ১০ মিনিটেই সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো। তবে গোলটির নেপথ্যের নায়ক ছিলেন জোহান মানজাম্বি। মাঝমাঠ থেকে দুর্দান্ত একক প্রচেষ্টায় আলজেরিয়ার রক্ষণ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত পাস বাড়ান তিনি। ছয় গজ বক্সের ভেতর থেকে সহজ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন এম্বোলো।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৪৮ সেকেন্ড পরই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। আলজেরিয়ার রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সের প্রান্তে বল পেয়ে দারুণ এক শটে জালে পাঠান ড্যান এনডোয়ে।

৮১ মিনিটে আরও একটি গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। তবে দূরের পোস্টে ফাঁকা জাল সামনে পেয়েও গোড়ালির শটে বল গোলরক্ষকের হাতেই পাঠিয়ে দেন রেইডার।

১৯৩৮ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউট পর্বে জয় পেল সুইজারল্যান্ড। সেবার তারা জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। শেষ আটে হাঙ্গেরির কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল সুইসদের।

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা। শেষ ৩২-এর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By