মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও ভাগ্যে নোবেল জুটল না: ট্রাম্প

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
%E0%A7%AE%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF %E0%A6%A4%E0%A6%AC%E0%A7%81%E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%9F%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তিনি এ পর্যন্ত অন্তত আটটি যুদ্ধ ও সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন। তবে এত কিছুর পরও তার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জোটেনি বলে হাস্যরসের ছলে মন্তব্য করেন তিনি।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না।” তার এ মন্তব্যের পর উপস্থিত সমর্থকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

ভাষণের বড় একটি অংশজুড়ে ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতি, বিভিন্ন আন্তর্জাতিক সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরেন। তার দাবি, সময়োপযোগী সিদ্ধান্ত ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তবে ট্রাম্পের ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি মূলত তার পরিচিত রাজনৈতিক বক্তব্যের অংশ এবং কিছুটা অতিরঞ্জিত রসিকতাও বটে।

এর আগেও নিজের প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে একাধিকবার মন্তব্য করেছিলেন ট্রাম্প। এবারও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের মঞ্চে সেই প্রসঙ্গ নতুন করে তুলে এনে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ইতোমধ্যে তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By