মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

৭ দিনেই বিলিয়ন ডলার আয় স্পাইডার-ম্যানের

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
%E0%A7%AD %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

প্রেক্ষাগৃহে দর্শক খরার সময়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি আয় করেছে ১.১৫৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৯৫০ কোটি টাকা।


এই সাফল্যের মাধ্যমে ২০২৬ সালের এখন পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ছবিটি।


এর আগে শীর্ষে থাকা ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’-এর ১.০৬৭ বিলিয়ন ডলারের আয়ের রেকর্ড পেছনে ফেলেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।


আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকার বাজার থেকে ৪৪৯ মিলিয়ন ডলার এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ৭০৬.৩ মিলিয়ন ডলার আয় করেছে। মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে মার্ভেলের এই সিনেমা।


উত্তর আমেরিকার বক্স অফিসে মঙ্গলবার একদিনে ৪২ মিলিয়ন ডলার আয় করে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর মঙ্গলবারের আয়ের রেকর্ড ভেঙে দেয় ছবিটি। এর আগের দিন সোমবারে ৪৭ মিলিয়ন ডলার আয় করে পেছনে ফেলে ‘ব্ল্যাক প্যান্থার’-এর রেকর্ডও।


এ ছাড়া উত্তর আমেরিকার বাজারে মাত্র চার দিনে ৪০০ মিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে সবচেয়ে দ্রুত আয় করা সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে এটি। বিশ্বব্যাপী মাত্র ছয় দিনে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।


এর আগে এই রেকর্ড ছিল ২০১৯ সালের মার্ভেল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে, যা মাত্র তিন দিনে ১.২ বিলিয়ন ডলার আয় করেছিল।


প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি উত্তর আমেরিকায় ৩৬০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ৯৩২ মিলিয়ন ডলার আয় করে সর্বকালের অন্যতম সেরা উদ্বোধনী আয়ের নজিরও গড়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By