বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

৫০তম বিসিএস প্রিলি পরীক্ষা আজ

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
%E0%A7%AB%E0%A7%A6%E0%A6%A4%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9C

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৩০ জানুয়ারি)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এই আটটি বিভাগীয় শহরের মোট ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পিএসসি আরও জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। এ লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। ঠিক সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অবস্থাতেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ ডিভাইস, গয়না, চাবি কিংবা কোনো ধরনের ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ কোনো সামগ্রী পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

এ ছাড়া প্রতিটি পরীক্ষাকক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে এবং কানে কোনো শ্রবণযন্ত্র বা আবরণ রাখা যাবে না।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By