টেলিভিশন সিরিজ ‘কিজিলজিক শেরবেতি’ (আন্তর্জাতিকভাবে ‘ওয়ান লাভ’ নামে পরিচিত)–এর ‘ইশিল’ চরিত্রের অভিনেত্রী ইসি ইরতেমের মৃত্যুকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ৩৫ বছর বয়সে মারা যাওয়া এই অভিনেত্রীর শেষ সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার মা।
জনপ্রিয় এই তুর্কি অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানিয়েছেন, ইসি ইরতেম নিজ বাসায় মায়ের সঙ্গেই ছিলেন। প্রাথমিক তদন্তে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টি এখনও তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
আইনজীবী আরও জানান, চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর জনসাধারণকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে তিনি অভিনেত্রীর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মায়ের বক্তব্যে উঠে এলো নতুন তথ্য
তুর্কি টেলিভিশন অনুষ্ঠান ‘কানসু কানান ইলে ইয়েনি সাইফা’–তে ইসি ইরতেমের মা নুরিয়ে ইরতেম পুলিশের কাছে দেওয়া বক্তব্য প্রকাশ করা হয়।
বক্তব্য অনুযায়ী, গত সোমবার বিকেল ৫টা ৫১ মিনিটে মা-মেয়ে বাড়ির কাছের একটি অনুষ্ঠানে জন্মদিন উদযাপনে অংশ নেন। সেখানে কেক কাটার পর রাত ৮টা ৩৬ মিনিটে তারা বাসায় ফেরেন।
নুরিয়ে ইরতেম জানান, বাসায় ফেরার পর তার মেয়ে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ সেবন করেন। তিনি মদ্যপানও করেছিলেন। এরপর মেয়েকে ঘুমাতে সাহায্য করেন তিনি। রাতে একবার বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলেও পরে আবার ঘুমিয়ে পড়েন ইসি।
পরদিন সকালে নাশতার জন্য ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কক্ষে প্রবেশ করে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তার মা।
তার ভাষায়, “আমি ঘরে ঢুকে দেখি তার মুখ দিয়ে তরল জাতীয় কিছু বের হচ্ছে। সে অনেক মদ্যপান করেছিল এবং শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও ব্যবহার করছিল।”
এদিকে ইসি ইরতেমের মরদেহ তার জন্মস্থান ইজমিরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অভিনয় জীবনে উজ্জ্বল উপস্থিতি
১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ইয়াসার বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অপেরা গানে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন তিনি।
২০১৪ সালে ‘কাচাক গেলিনলার’ সিরিজের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেসি’, ‘কেরতেনকেলে ইয়েনিদেন দোগুশ’, ‘ইয়েনি গেলিন’, ‘পায়িতাহত আবদুলহামিদ’, ‘বায় ইয়ানলিশ’, ‘মাহকুম’, ‘ইয়াসাক এলমা’ এবং ‘আইলে’–সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেন।
তার সর্বশেষ ও সবচেয়ে আলোচিত চরিত্র ছিল ‘কিজিলজিক শেরবেতি’ সিরিজের ‘ইশিল’, যা তাকে আন্তর্জাতিক দর্শকদের কাছেও পরিচিতি এনে দেয়। তার অকাল মৃত্যুতে তুরস্কের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);