সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

হাদির হত্যা বিষয়ে বিস্ফোরক দাবি, গোপন তথ্য জানালেন মমতা

সীমু দা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:১২ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE

বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে গিয়ে তিনি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে অনুষ্ঠিত ধরনা কর্মসূচিতে ভোট-পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি ও কেন্দ্রীয় সরকারের ‘প্রতিহিংসামূলক আচরণ’-এর প্রতিবাদে বক্তব্য রাখেন তিনি।

সভায় হঠাৎ করেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গ উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িতদের পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল এবং বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

মমতার অভিযোগ, গ্রেপ্তারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানান।

তিনি বলেন, “বাংলাদেশ থেকে একটি বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। আমাদের এসটিএফ তাদের গ্রেপ্তার করে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করে বলেন, বিষয়টি বাইরে যেন না যায়।”

মমতা আরও অভিযোগ করেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তথ্য গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল।

তিনি প্রশ্ন তোলেন, “কাকে দিয়ে খুন করানো হয়েছিল? কার নাম বেরিয়েছিল? সরকার বদলালেও আমি অনেক কিছু জানি।”

তবে তিনি দাবি করেন, দেশের স্বার্থে এবং পরিস্থিতি উত্তপ্ত হতে পারে ভেবে তিনি নির্দিষ্ট কোনো নাম প্রকাশ করছেন না। তিনি বলেন, “আমি বাংলাদেশকে ভালোবাসি। তাই ওই নাম আমি প্রকাশ করব না, বললে পরিস্থিতি উত্তাল হয়ে যেতে পারে।”

মমতার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By