বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

হরমুজ দিয়ে এশিয়ার একটি দেশের ২০টি জাহাজ পার হতে দেবে ইরান

সীমু দা
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A8%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87

অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০টি জাহাজকে পার হতে দিতে সম্মত হয়েছে ইরান। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার রোববার (২৯ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরান প্রতিদিন পাকিস্তানের দুটি জাহাজকে হরমুজ দিয়ে যাওয়ার সুযোগ দেবে।

এক্সে ইসহাক দার লিখেছেন, “ইরানের এই পদক্ষেপটি ইতিবাচক ও গঠনমূলক, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে দেশটি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

এই হরমুজ দিয়ে আরব বিশ্বের উপসাগরীয় দেশগুলো বিশ্বে তেল রপ্তানি করে। যা বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ ভাগ।

হরমুজ বন্ধ করে দেওয়ার পর প্রায় সব দেশে জ্বালানির জন্য হাহাকার তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলা এ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশের ভূমিকা নিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। ওই সময় ইরানি প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনা শুরুর আগে বিশ্বাস অর্জন করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই।

সূত্র: সিএনএন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By