বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

স্মৃতির আঙিনায় ব্যাটে-বলের ঝংকার: শেরপুরে প্রবীণ ক্রিকেটারদের মিলনমেলা

সীমু দা
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%99%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%82%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A3 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE

বগুড়ার শেরপুর উপজেলার সাবেক ও প্রবীণ ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল শেরপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ। সোমবার বিকেলে এক রুদ্ধশ্বাস ও আবেগঘন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো ‘শেরপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১’-এর।

ফাইনালে প্লাটিনাম স্ট্রাইকারকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে গোল্ডেন লিজেন্ড ক্লাব। টুর্নামেন্টটির মূল লক্ষ্য ছিল সাবেক খেলোয়াড়দের এক সুতোয় গাঁথা। আয়োজক কমিটি সর্বনিম্ন বয়স ৩৫ বছর নির্ধারণ করলেও, খেলার টান উপেক্ষা করতে না পেরে ২-১ বছরের কম বয়সী কয়েকজন তরুণও এই উৎসবে শামিল হন। তবে সব ছাপিয়ে এটি যেন হয়ে উঠেছিল শেরপুরের ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত দলিল। মাঠের লড়াইয়ে অংশ নিয়েছিলেন ডা. ইকবাল হোসেন সনি, সজিব দাস সাজু, মামুনুর রশিদ আপেল , হাবিব, আশকারি, প্রিন্স মাহমুদ, সোহেল রানা, মেহেদী হাসান চন্দন, বাবু, আব্দুল ওয়াদুদ, মাসুম, রাশেদুল হক, রাজন, বিদ্যুৎ, রুমেন আলী, লাভলু , বারি, কানন আহসান, আরিফুর শুভ, ডন, লাম, সবুজ, জনি, আরাফাত, স্বাধীন, শিশির, অমিত কুন্ডু, প্রদীপ, সম্রাট, শামিম, জসীম, চঞ্চল, হাসান, মুজাহিদসহ একঝাঁক সাবেক তারকা। বহুদিন পর পুরনো সতীর্থদের পেয়ে খেলোয়াড়রা মেতে ওঠেন আনন্দ-উল্লাস আর স্মৃতিচারণে। মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছিল একে অপরের সাথে আলিঙ্গন আর পুরনো দিনের গল্প।

নির্ধারিত সময়ে শুরু হওয়া ফাইনালে প্লাটিনাম স্ট্রাইকারকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে নাম লেখায় গোল্ডেন লিজেন্ড ক্লাব। খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী দলের ক্যাপ্টেন আশরাফুল সজীব ও রানারআপ প্লাটিনাম স্টাইকার্সের অধিনায়ক আরিফুর রহমান শুভ’র হাতে ট্রফি তুলে দেন ডাক্তার আমিরুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই টুর্নামেন্ট কেবল জয়-পরাজয়ের নয়, এটি ছিল হৃদয়ের বন্ধন ঝালাই করার এক সুযোগ। শেরপুরের ক্রিকেটকে যারা একসময় সমৃদ্ধ করেছেন, তাদের আবারও মাঠে দেখতে পাওয়া বড় প্রাপ্তি। শেরপুর লিজেন্ড কাপের এই প্রথম আসর শেষ হলেও, খেলোয়াড়দের চোখেমুখে ছিল আগামী সিজনের অপেক্ষা। স্মৃতি আর ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট থাকুক এমনটাই প্রত্যাশা দর্শকদের।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By