মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনহার আবেগঘন বার্তা

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%98%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

এবারের বিশ্বকাপকে অনেকেই বলছেন স্ট্রাইকারদের পাশাপাশি গোলকিপারদেরও আসর। গোলরক্ষকদের অসাধারণ পারফরম্যান্সে যেমন ম্যাচের মোড় ঘুরেছে, তেমনি নজর কেড়েছেন একাধিক গোলকিপার। তাদের মধ্যেই অন্যতম হয়ে উঠেছেন কেপ ভার্দের ভোজিনহা, যিনি টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছেন।

ভোজিনহার অনবদ্য পারফরম্যান্সে একসময় চমকে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা। পরবর্তী রাউন্ডে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে কেপ ভার্দে। যদিও শেষ পর্যন্ত ৩-২ গোলে হার মানে তারা, তবে ম্যাচটি ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয় তাদের লড়াকু মানসিকতার কারণে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই জয় না পেলেও কেপ ভার্দে ছাপ ফেলেছে ভিন্নভাবে। তাদের সাহসী লড়াই, সংগঠিত খেলা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স ইতোমধ্যেই ফুটবলবিশ্বের প্রশংসা কুড়িয়েছে।

ম্যাচ শেষে ভোজিনহা বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়নদের সমান টক্কর দিয়েছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। জয়ের সুযোগও তৈরি হয়েছিল। নিজেদের পারফরম্যান্সে আমরা খুবই সন্তুষ্ট ও গর্বিত। বিদায় নেওয়াটা দুঃখজনক, তবে একই সঙ্গে আমরা কৃতজ্ঞ সবকিছুর জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা দূর-দূরান্ত থেকে আমাদের সমর্থন দিয়েছেন।’

ভোজিনহার মতে, এখন ভবিষ্যতের দিকে তাকানোর সময়। তিনি বলেন, ‘আমাদের দলটি খুবই প্রতিভাবান। খেলোয়াড়দের মান অনেক ভালো। আশা করি, ভবিষ্যতে এই খেলোয়াড়দের বিশ্বের শীর্ষ লিগগুলোতে দেখা যাবে।’

প্রথমবারের অংশগ্রহণেই জয়হীন বিদায় হলেও কেপ ভার্দে বিশ্বকাপে রেখে গেছে এক লড়াকু ও অনুপ্রেরণামূলক গল্প, যা দীর্ঘদিন স্মরণে থাকবে ফুটবলপ্রেমীদের।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By