বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোল আবেদন

সীমু দা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছে পরিবার।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।


দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনটি জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান।


আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক বিবেচনায় দীপু মনিকে চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে জমা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।


স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে কারাগারে থাকা মায়ের সঙ্গে দেখা করতে যান তানি দিপাবলি নেওয়াজ। এ সময় প্যারোলে মুক্তির বিষয়ে মায়ের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে প্রশাসনের কাছে আবেদন করা হয়।


আইনজীবী জানান, আবেদনটি এখন প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।


তবে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে এখনো কোনো আবেদন পৌঁছায়নি। আবেদন পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By