প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জংশন স্টেশন নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে রেল বাচাঁও আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসির দীর্ঘদিনের আন্দোলনের ফলে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মান প্রকল্প গ্রহন করা হয়েছে। কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলবে না শহরবাসির। প্রস্তাবিত রেলপথে জংশন স্টেশন নির্মানের জন্য সরকার ভূমি অধিগ্রহন করছে শহর থেকে ১০ কিলোমিটার দুরত্বের নির্জন এক স্থানে। অথচ শহরের রায়পুর স্টেশন সংস্কার করে নতুন জংশন স্টেশন স্থাপন করলে ভূমি অধিগ্রহন প্রয়োজন হবে না।
অতিদ্রুত রায়পুরে জংশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);