মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AA %E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

সাভারে অভিযান চালিয়ে ২৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. ইয়াছিন (২৫)। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা বহনকারী একটি মিনি পিকআপ ভাকুর্তা এলাকায় প্রবেশ করেছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা দেখতে পান, পথে সামান্য দুর্ঘটনার কারণে পিকআপটি অচল হয়ে পড়ে। এ সুযোগে গাড়িটি তল্লাশি করে ইয়াছিনকে আটক করা হয়।

তল্লাশিকালে পিকআপ থেকে ২৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By