মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা ও উপকরণ বিতরণ

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%93%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থ বছরের বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ ও চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফসানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালক আলম শরীফ খান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষক, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা, মসজিদ ও মন্দিরের জন্য ১ হাজার ৯ শত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। প্রতিটি গাছ এবং গাছের চারার জন্য বাঁশের খুঁটি ও জৈব সার প্রদান করা হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By