বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

‘সরকার জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায়’

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। একটি পাতানো ও একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে জনগণ মনে করছে।’

শনিবার (১৫ নভেম্বর) বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না।

জি এম কাদের উল্লেখ করেন, নির্বাচনি কাজের অংশ হিসেবে গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেখানে এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।

একইভাবে গত ৭ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণঅধিকার পরিষদ বাধা দেয়। পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয়।

এর আগে গত ১১ অক্টোবর জাতীয় পার্টির নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ বিনা উসকানিতে পণ্ড করে দেয়।

জাতীয় পার্টির কার্যক্রম স্থবির করতে সরকারের মদদে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হচ্ছে। একাধিক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যানসহ অনেক নেতাদের বিরুদ্ধে।

দোষী সাব্যস্ত না হওয়া সত্ত্বেও মিথ্যা মামলায় এখনও এক বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম। তারা একটি মামলায় জামিন পেলেও আবার নতুন করে আরেকটি মামলা দেওয়া হচ্ছে বা মামলায় অজ্ঞাতনামা তালিকায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের কারাগারে আটকে রাখা হচ্ছে।

সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান জাপা চেয়ারম্যান জি এম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By