বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা পুনর্বহালের দাবি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। 

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলন পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এনপিপি প্রতিদ্বন্দিতা করবে জানিয়ে শেখ ছালাউদ্দিন ছালু বলেন,  “নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও সুযোগ নাই। তাই আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এনপিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এনপিপি এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গীমুক্ত, সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ তথা দেশ গঠন এনপিপির লক্ষ্য।”

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “জোটের শরীক দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করা এবং নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা সময়োপযোগী সিদ্ধান্ত। প্রবাসী ভোটারদের ভোট দানের ব্যবস্থা করায় রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।”

এ সময় নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারণ করতে হবে।”

উল্লেখ্য, গত ২২ আক্টোবর এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো. আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন।

কাউন্সিলররা দলের চেয়ারম্যান ও মহাসচিবকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করার ক্ষমতা অর্পণ করেন। এরই ধারাবাহিকতায় আজ ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

এনপিপি’র মহাসচিব মো: আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো:আব্দুল হাই মন্ডল, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By