রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে নানার বাড়িতে পেয়ারা পাড়তে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মহিপুর কলোনি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের রিপন মণ্ডলের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে ওমর ফারুক তার নানার বাড়ির একটি পেয়ারা গাছে পেয়ারা পাড়তে ওঠে। গাছটির ডালপালার একদম কাছ দিয়েই চলে গিয়েছিল পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার। অসাবধানতাবশত পেয়ারা পাড়ার একপর্যায়ে ওমর ফারুক ওই বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে ছিটকে পড়ে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকার এক সম্ভাবনাময় কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মহিপুর কলোনি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, গাছের পাশ দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল, তাহলে হয়তো এই তাজা প্রাণটি অকালে ঝরে যেত না। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By