মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

শুটিংয়ে নথ গিলে বিপাকে অভিনেত্রী

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A5 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

শুটিং সেটে কাজ করতে গিয়ে অভিনয়শিল্পীদের প্রায়ই নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবার এমনই এক বিব্রতকর ও ভয়ংকর ঘটনার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। দৌড়ানোর একটি দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ তার নাকের নথ মুখের ভেতরে ঢুকে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সেটি গিলে ফেলেন অভিনেত্রী।


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন ‘বিগ বস ১৩’খ্যাত শেহনাজ। ভিডিওতে দেখা যায়, শুটিংয়ের সময় আচমকাই নথটি মুখে ঢুকে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তার সহায়তায় এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা।


গলায় আটকে যাওয়া কোনো বস্তু বের করার প্রচলিত পদ্ধতি অনুসরণ করে সৌরভ শেহনাজের পিঠে চাপড় দিতে থাকেন। পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন অভিনেত্রীও।


ঘটনার পরও কাজ থামিয়ে না দিয়ে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন শেহনাজ। তার এমন মনোভাব প্রশংসা পেয়েছে ভক্তদের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


এদিকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শেহনাজ গিল। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’। এছাড়া ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’-সহ আরও কয়েকটি আলোচিত প্রকল্প রয়েছে তার হাতে।


পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি পেশার প্রতি তার এই আন্তরিকতা ও নিষ্ঠাই দর্শক-অনুরাগীদের কাছে শেহনাজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By