মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

শীর্ষ সন্ত্রাসী অপু পিস্তল-গুলিসহ গ্রেপ্তার

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%85%E0%A6%AA%E0%A7%81 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দুর্ধর্ষ সন্ত্রাসী, ২৫ মামলার আসামি আবু হানিফ অপুকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। অপু নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বুধবার (১ জুলাই) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার অপুর স্বীকারোক্তির ভিত্তিতে কুমিল্লার জগন্নাথপুর থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে নগরীর শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে পরদিন দুপুরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এ ঘটনার পর গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে অপু-সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জামসেদ হোসেন শ্রাবণকে (২২) একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এবং আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমনকে (১৯) গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে আছেন।

ডিবির একটি সূত্র জানায়, প্রকাশ্যে গুলি চালিয়ে অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। ঘটনার পর থেকে তিনি কুমিল্লার বাইরে প্রতিদিন অবস্থান পরিবর্তন করতেন। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদের পর ঘটনার দিন ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেন অপু।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, শীর্ষ সন্ত্রাসী অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By