বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত, সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AA%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C

সর্বনিম্ন তাপমাত্রা, হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। রবিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সাধারণ মানুষ শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কৃষকরা ক্ষেতে কাজ করতে পারছে না। তীব্র শীতে দিনমজুরদের কাজ না থাকায় আর্থিক সংকটে ভুগছে।

পেটের তাগিদে রিকশা শ্রমিকরা গায়ে গরম কাপড় জড়িয়ে রাস্তায় বেরোলেও তেমন যাত্রী পাচ্ছে না। অন্যদিকে, তীব্র শীতে সাধারণ মানুষ কষ্ট পেলেও সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে কম্বল বরাদ্দ দেওয়া হয়নি।

সিয়াম নামের এক শিক্ষার্থী বলেন, “আমাদের এই শীতের মধ্যে স্কুলে ও প্রাইভেট পড়তে যেতে হয়, খুব কষ্ট হয়। তার পরেও কষ্ট করে যেতে হয়।”

রিকশাচালক ইমরান হোসেন ও জাহাঙ্গীর হোসেন জানান, “শীতে বের হয়েছি। ঘন কুয়াশা এবং শীতের কারণে যাত্রী নেই। রাস্তায় চলতে হচ্ছে একেবারে ধীর গতিতে। হিমেল হাওয়ার কারণে কেউ রিকশায় চড়তে চায় না। জরুরি কাজে বের হচ্ছে তারা হেঁটেই যাচ্ছে।”

বয়োবৃদ্ধ সমের আলী জানান, “শীতের কারণে কোনো কাজকর্ম নেই। বাইরে বের হলেই হাত-পা ঠান্ডা হয়ে যায়। আমার বয়সে এমন শীত দেখিনি। কাজকর্ম না থাকায় আর্থিক সংকট দেখা দিয়েছে।”

ট্রাক ড্রাইভার রজব আলী জানান, “মহাসড়ক কুয়াচ্ছন্ন রয়েছে। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এতে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। দিনেই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।”

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া অফিসার মোস্তফা কামাল জানান, “এ বছরের আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।” এবং তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, “সর্বনিম্ন ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেত জানান, “ইতিমধ্যে জেলায় প্রায় ২৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের কাছে আরও চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বিতরণ করা হবে।”

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, “শীতে যতদূর সম্ভব ঘর থেকে কম বের হতে হবে। বের হলে শীতের কাপড় পরতে হবে যাতে শরীর উষ্ণ থাকে। তা না হলে শীতজনিত রোগ সর্দি-কাশি, হাঁপানি, অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়তে পারে।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By