বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি মুদি দোকানে, আহত ৫

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AB

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিল। এমন সময়ে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যাওয়ায় ৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তারা। আহতরা হলেন, বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূরমোহাম্মাদ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হন। তারা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে শুনতে পাই ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত ৫ জনের খবর নিশ্চিত করেছেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By