মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

শাবনূরের রহস্যময় পোস্টে তোলপাড় | Amar Bangla BANGLADESH

সীমু দা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC Amar Bangla BANGLADESH

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের দেওয়া এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন তিনি। তবে সেখানে কোনো ব্যক্তি, ঘটনা কিংবা নির্দিষ্ট প্রসঙ্গের নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী।


মাত্র কয়েকটি শব্দের এই বার্তা প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল ও জল্পনা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হওয়ায়, শাবনূরের পোস্টটির সঙ্গে সেই প্রসঙ্গের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যদিও পোস্টটি সালমান শাহর মৃত্যু মামলা বা অন্য কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে শাবনূর নিজে কোনো ব্যাখ্যা দেননি।


সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ উঠলেও সেসব বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।


এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


আদালতের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের কাছে ডনের আগের একটি জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে।


রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ওই জবানবন্দিতে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, পরে ইনজেকশন দেওয়া এবং মৃত্যুর পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথাও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি ডন নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।


তবে এসব অভিযোগ ও জবানবন্দিতে থাকা তথ্য এখনো বিচারিক প্রক্রিয়ার অংশ। মামলাটি নিয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।


সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। তার ভক্তসহ বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানানো হয়ে আসছে। এমন পরিস্থিতিতে শাবনূরের সংক্ষিপ্ত পোস্টটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, তার ছেলে শাবনূরকে বোনের মতোই দেখতেন।


১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। পরবর্তী সময়ে ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।


মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ তাদের অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা অর্জন করে।


সালমান শাহর মৃত্যু মামলা নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, ঠিক সেই সময় শাবনূরের রহস্যময় পাঁচ শব্দের পোস্ট ঘিরে কৌতূহলও বাড়ছে। তবে পোস্টটির আসল উদ্দেশ্য বা প্রেক্ষাপট কী—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি শাবনূর।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By