মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

‘রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে, আর জুলাই চেতনা বিক্রি করেন’

সীমু দা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%8B %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, স্বাধীনতা ও জুলাই আন্দোলন- দুটিই জাতির গুরুত্বপূর্ণ অর্জন। তবে স্বাধীনতার চেতনাকে জুলাই দিয়ে আড়াল বা মুছে ফেলার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৫ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য বলেন, “আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকেও অন্তরে ধারণ করি।”

তিনি বলেন, জুলাই আন্দোলনে তিনি নিজেও অংশ নিয়েছিলেন এবং সংসদে উপস্থিত অনেক সদস্য ও তাদের সন্তানেরাও ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে কেউ কেউ জুলাইয়ের চেতনাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি।

আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় নয়। অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন।”

তিনি আরও বলেন, যারা জুলাইয়ের চেতনার কথা বলেন, তারা আগে কী অবস্থায় ছিলেন আর এখন কী অবস্থায় আছেন, তা জনগণের সামনে তুলে ধরা উচিত। “ওনারা মাঝে মাঝে লাইভ করেন। একটু লাইভ করে যদি দেখাতেন আগে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, তাহলে জাতি পরিবর্তনটা দেখতে পেত,” বলেন তিনি।

বাজেট প্রসঙ্গে সংসদ সদস্য দাবি করেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর-সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, “আমরা সিঙ্গাপুর বা কানাডা নই, কিন্তু দেশকে সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। এজন্য বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By