বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে: মামুনুল হক

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ। আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনও ধরনের দ্বন্দ্ব বা ষড়যন্ত্র চলতে দেওয়া যাবে না। দেশের আগামী রাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। এক্ষেত্রে জুলাই বিপ্লবের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফীর নেতৃত্বে বিপুল সংখ্যক ওলামায়ে কেরামের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই সুযোগ অবধারিতভাবেই ফিরে আসবে। পরাজিত শক্তি এ কারণেই নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আবারও বলছি—জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র দিনে গণভোট আয়োজন করে “জুলাই সনদ” বাস্তবায়ন নিশ্চিত করুন।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশে চূড়ান্তভাবে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এ দেশের মানুষের সমর্থনে ভবিষ্যতে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হবে।

খেলাফত মজলিসের আমির জানান, যে বা যারাই এই লক্ষের সঙ্গে একমত হবেন—বাংলাদেশ খেলাফত মজলিস তাদের নিয়েই আগামী নির্বাচনে আসনভিত্তিক সমঝোতা করবে।

আগামী জাতীয় নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে, জনগণের ভাষায় কাজ করলেই ইসলামী রাজনীতির স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।

অনুষ্ঠানে ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান করেন—নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী, মুফতি জুনায়েদ বিন মিজান, মুফতি ইকবাল মাহমুদ, মাওলানা তাওহীদ আল-মাআরেফী, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা শাহাদত হোসাইনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও বহু ওলামায়ে কেরাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মুফতি আলাউদ্দিন সাবেরী, মাওলানা ফারুক আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By