বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

রাজধানীতে এনসিপির প্রতিবাদ মিছিল

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচারের দাবি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, “ফ্যাসিস্টদের হাঁকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টা রুখে দিতে আমরা প্রস্তুত।”

এনসিপির পক্ষ থেকে বলা হয়, “জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না কেউ। পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তাদের যেকোনও অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By