মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়েছেন ঝিনাইদহের রাজন, শঙ্কিত পরিবার

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

একবুক স্বপ্ন আর পরিবারের ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে গত ৭ মে ২০২৬ তারিখে রাশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাজন (২২)। কিন্তু বিদেশে ভালো চাকরির সেই স্বপ্ন এখন অনিশ্চয়তা ও শঙ্কায় পরিণত হয়েছে।

পরিবারের অভিযোগ, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাজনকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরির আশ্বাস দেওয়া হলেও পরে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। পরিবারের দাবি, রাজনকে যুদ্ধক্ষেত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আপনজনদের কাছে যুদ্ধক্ষেত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি ভিডিও পাঠিয়েছেন রাজন। এ ঘটনায় রাজনের পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

তার নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ কামনা করেছেন। পরিবারের সদস্যরা জানান, উন্নত জীবনের আশায় বিদেশে গেলেও এখন প্রতিটি মুহূর্ত তাদের কাছে দুশ্চিন্তার। তারা রাজনের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By