লেবাননে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি তাদের অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, মার্কিনিদের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
শুক্রবার লেবাননে দায়িত্বপ্রাপ্ত ইরানের দূতের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।
লেবাননে দখলদার ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধ করতে হবে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না।
সূত্র: আল জাজিরা
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);