যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। (৪ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সোহেল অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ছেলে। পারিবারিক সূত্র জানায়, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে তিনি জ্বর ও ডেঙ্গুর উপসর্গে ভুগছিলেন।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যশোর হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমান আবহাওয়া ও পরিবেশের কারণে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। তাই জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলিমুর রাজিব জানান, সোহেল দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকলেও শুরুতে হাসপাতালে ভর্তি হননি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় রেফার করা হলেও স্বজনরা খুলনায় নিয়ে যান। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত যশোর জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এর মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। তবে অভয়নগর উপজেলা থেকে প্রতিবেদন দেরিতে পৌঁছানোয় সর্বশেষ সরকারি প্রতিবেদনে সোহেলের মৃত্যুর তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি।
যশোরের সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা বলেন, সন্দেহ করা হচ্ছে অভয়নগরে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);