মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AE %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা শুধু মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্যই নন, খেলা নিয়ে তার স্পষ্টভাষী মন্তব্যের কারণেও সমানভাবে আলোচিত ছিলেন। ২০১৮ সালে দেওয়া তার একটি মন্তব্য ২০২৬ বিশ্বকাপের প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছে।

রাশিয়া বিশ্বকাপ চলাকালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রে ফুটবলের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মার্কিন ক্রীড়া সংস্কৃতির প্রভাব ফুটবলের ঐতিহ্যকে বদলে দিতে পারে। বর্তমান বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’-এর সময় বিজ্ঞাপন প্রচারের ঘটনা সেই আশঙ্কার সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন অনেক ফুটবলভক্ত।

ম্যারাডোনা স্মরণ করিয়ে দিয়েছিলেন, ১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ম্যাচকে ২৫ মিনিট করে চারটি কোয়ার্টারে ভাগ করার প্রস্তাব দিয়েছিল, যাতে বিজ্ঞাপন প্রচারের আরও সুযোগ তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি, তবে বর্তমান বিশ্বকাপে বিরতির সময় বাণিজ্যিক সম্প্রচার নিয়ে তার সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।   

২০২৬ বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিশেষ করে মেক্সিকোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, ‘মেক্সিকো এই আয়োজন পাওয়ার যোগ্য নয়। তারা যখনই জার্মানি বা ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়, সেখানেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।’

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল সংস্কৃতি নিয়েও কটাক্ষ করেছিলেন ম্যারাডোনা। তার ভাষ্য ছিল, যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে প্রকৃত আবেগের ঘাটতি রয়েছে। আর কানাডাকে নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, ‘কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিয়ার হতে পারে।’

ম্যারাডোনার মৃত্যুর কয়েক বছর পর ২০২৬ বিশ্বকাপে ঘটে যাওয়া নানা পরিবর্তনের প্রেক্ষাপটে তার পুরোনো মন্তব্যগুলো আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By