বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ভেনেজুয়েলার ষষ্ঠ ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B7%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80

ভেনেজুয়েলার জ্বালানি খাতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মার্কিন কোস্টগার্ড ‘ভেরোনিকা’ নামের ট্যাংকারটি আটক করে। গত কয়েক সপ্তাহে এটি জব্দ হওয়া ষষ্ঠ ট্যাংকার এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেপ্তারের পর চতুর্থ ঘটনা। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, ভেনেজুয়েলার জলসীমা অতিক্রম করে জাহাজটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে পরিচালিত অভিযানে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষ দল অংশ নেয়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ট্যাংকারটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে, এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির তেল খাতে বড় ধরনের আইনি সংস্কারের ঘোষণা দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি জানান, হাইড্রোকার্বন আইনে পরিবর্তন আনা হবে, যাতে তেল উত্তোলনে বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা যায়।

রদ্রিগেজ বলেন, এই সংস্কারের মাধ্যমে নতুন তেলক্ষেত্রে বিনিয়োগ বাড়বে এবং সেখান থেকে অর্জিত রাজস্ব জনসেবা ও শ্রমিক কল্যাণে ব্যয় করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে। তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি সরাসরি বলেন, এখন থেকে তাদের ভেনেজুয়েলার পরিবর্তে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে লেনদেন করতে হবে। 

উল্লেখ্য, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ হলেও বছরের পর বছর অব্যবস্থাপনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে তাদের উৎপাদন বিশ্ববাজারের মাত্র ১ শতাংশে নেমে এসেছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By