কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি থেকে বের হয়ে ভ্যান গাড়ির সাথে ধাক্কা লেগে আয়শা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানাযায়, সোমবার মাগরিবের আযানের ঠিক আগ মুহূর্তে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে আয়শা। এসময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরগামী মাল বোঝাই একটি ভ্যান গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে যায় আয়শা। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আয়েশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);