বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে জামিনের তদবির, আনসার সদস্য আটক

সীমু দা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

শরীয়তপুরের গোসাইরহাট আমলি আদালতে ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে এক আসামিকে জামিনের তদবির করতে এসে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

অভিযুক্ত মিজানুর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর মহাখালী স্বাস্থ্য বিভাগে আনসার সদস্য হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এক বিচারপতির ভাগ্নে পরিচয় দিয়ে আমলি আদালত গোসাইরহাট থানার দায়িত্বরত বিচারকের সঙ্গে সাক্ষাৎ করেন মিজানুর। ওই সময় তিনি একটি মামলার এক নম্বর আসামি রাকিব বেপারীকে জামিন দিতে তদবির করেন ও নিয়ম বর্হিভূতভাবে মামলার কাগজপত্র ও আইনজীবী আব্দুস সালামের স্বাক্ষরিত তিন ফর্দ বিশিষ্ট জামিনের দরখাস্ত দেন। বিষয়টি বিচারকের সন্দেহ হলে তিনি মিজানুরের কাছ থেকে পরিচয় দেওয়া ওই বিচারকের মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শরীয়তপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসাইন জানান, অভিযুক্ত আনসার সদস্য বর্তমানে পালং থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আদালত থেকে এখনো কোনো এজাহার হাতে আসেনি। তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনসার সদস্য হিসেবে ঢাকায় কর্মরত থাকার কথা জানান। এখন আদালতের নির্দেশনায় বিষয়টি রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By