মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

ব্রাজিল-আর্জেন্টিনার বিদায় নকআউটেই? আলোচনায় ভবিষ্যদ্বাণী

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%95%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A7%87%E0%A6%87 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হয়েছে নকআউটের উত্তেজনা। শিরোপার সম্ভাব্য দাবিদারদের নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের জন্য এসেছে বিস্ময়কর এক পূর্বাভাস। বিভিন্ন বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল—দুই দলই নকআউটের শুরুতেই বিদায় নিতে পারে।

এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত এই গবেষক দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ব্রাজিল।

ক্লেমেন্টের মতে, নকআউট পর্বে জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়বে সেলেসাওরা। তার তৈরি গাণিতিক মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং আবহাওয়াগত বিভিন্ন সূচকও বিবেচনায় নেওয়া হয়। সেই হিসাবেই তিনি জাপানের পক্ষে চমকপ্রদ ফলাফলের সম্ভাবনা দেখছেন।

অন্যদিকে আর্জেন্টিনাকে নিয়েও এসেছে আরও বিস্ময়কর ভবিষ্যদ্বাণী। ঘানার আলোচিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সামের দাবি, শেষ ৩২ পর্বেই কেপ ভার্দের কাছে বিদায় নেবে লিওনেল মেসির দল।

গ্রুপ পর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের সময় আলোচনায় আসা বোন্সাম এর আগে দাবি করেছিলেন, তার দেওয়া অভিশাপের কারণে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেন গোল করতে ব্যর্থ হন। এরপর থেকেই তার বিভিন্ন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোন্সাম বলেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।” যদিও এই ভবিষ্যদ্বাণীর পেছনে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

বিশ্বকাপের অন্যতম বড় চমক হিসেবে ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেন ও সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা এনেছে। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় দলটি।

এদিকে জোয়াকিম ক্লেমেন্টের চলতি বছরের গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডসের শিরোপা জয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর তার কিছু পূর্বাভাস ইতোমধ্যে প্রশ্নের মুখে পড়েছে।

এখন দেখার বিষয়, জাপান ও কেপ ভার্দেকে ঘিরে করা এই আলোচিত ভবিষ্যদ্বাণীগুলো বাস্তবে কতটা সত্যি হয়। নাকি নকআউটের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আরও এক ধাপ এগিয়ে যাবে ব্রাজিল ও আর্জেন্টিনা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By