গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখা এবং বিলুপ্তপ্রায় খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী হাঁস ধরা প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের কাঁচারী পুকুরে উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। জনপ্রিয় এ খেলা দেখতে পুকুর পাড়ে মানুষ ভিড় জমান।
সরেজমিনে দেখা যায়, আয়োজকরা পুকুরে কয়েকটি হাঁস ছেড়ে দিলে তা ধরতে ঝাঁপিয়ে পড়ে ১৮০ জন বিভিন্ন বয়সী মানুষ। পুকুর পাড়ে জড়ো হওয়া দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগীরা কখনো সাঁতার কেটে, কখনো ডুব দিয়ে হাঁস ধরার চেষ্টা চালান, যা সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ। পরে যারা যে হাঁস ধরতে সক্ষম হন, সেই হাঁসসহ পুরস্কার দেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন অব্যাহত থাকবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);