কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে বুড়িচং থানার এসআই রাকিবুল হাছান ও এএসআই মোঃ মাইনুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়ক থেকে বারেশ্বরগামী সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,বারেশ্বর এলাকার শহিদুল ইসলাম (৩৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যপাড়া এলাকার নাসির উদ্দিন (২৪)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);