মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

বিশ্বাস থেকে সফলতার পথে

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87

বাংলাদেশে সোশ্যাল মিডিয়া জুড়ে বিউটি টিউটোরিয়ালের ছড়াছড়ির আগের সময়টাতে নির্ভরযোগ্য স্কিনকেয়ার পরামর্শ খুঁজে পাওয়া ছিল বেশ কঠিন। অন্যদিকে ইন্টারনেটে পাওয়া অধিকাংশ তথ্যই ছিল ইংরেজিতে, যা বেশিরভাগ সময় বাংলাদেশের আবহাওয়া, জীবনযাপন কিংবা ত্বকের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অন্যদিকে, দেশীয় বাজারও ছিল নানান অনিশ্চয়তায় ভরা। নকল পণ্যের আধিক্য ছিল। এছাড়াও কোন পণ্যটি ত্বকের জন্য উপযুক্ত, সে বিষয়ে গ্রাহকদের জন্য বিশ্বাসযোগ্য কোনো দিকনির্দেশনাও ছিল না।

আর এই অনিশ্চয়তার মধ্যেই নিঃশব্দে তৈরি হয়েছিল একটি শূন্যস্থান। এই শূন্যস্থান দূর করতেই সাজগোজের সামনে ধরা দিয়েছিল একটি বিশেষ সম্ভাবনা। নিছক পণ্য বিক্রি করার উদ্দেশ্যে নয়, বরং গ্রাহকদের মধ্যে আস্থা তৈরির মাধ্যমে গভীর সব সমস্যার সমাধানই ছিল তাদের মূল লক্ষ্য।

“ইনোভেশন ফর আ সাস্টেইনেবল ফিউচার: সিলেক্টেড কেসেস (২০২৪)”-এ প্রকাশিত, এম. সাঈদ আলম, কোহিনুর বিশ্বাস এবং বুশরা হুমায়রা এশা রচিত একটি কেস স্টাডি অনুযায়ী, ২০১৩ সালে সিনথিয়া শারমিন ইসলাম, নাজমুল শেখ এবং মিল্কি মাহমুদ সাজগোজ নামের এই প্রতিষ্ঠানটি শুরু করেন। অধিকাংশ স্টার্টআপের মতো শুরু থেকেই আগ্রাসী বিক্রয় কৌশল না নিয়ে তারা বেছে নিয়েছিলেন একেবারেই ভিন্ন পথ, আর তা ছিল ‘কন্টেন্ট’।

প্রথমদিকে সাজগোজ বাংলায় সৌন্দর্য আর ত্বকের যত্ন নিয়ে তথ্যভিত্তিক লেখা তৈরি করত। পরে এতে যুক্ত হয় প্রবন্ধ, টিউটোরিয়াল আর প্রোডাক্ট ব্যাবহার করার সঠিক পদ্ধতি নিয়ে লেখা, এবং পুরোটাই বাংলাদেশি গ্রাহকদের জন্য বানানো। ধারণাটা সহজ, কিন্তু এর শক্তি ছিল অসাধারণ। কারণ কোনো পণ্য কিনার আগে মানুষের সেটা বোঝা দরকার, আর কোনো অনলাইন প্ল্যাটফর্মকে বিশ্বাস করার আগে দরকার তার রিসার্চ ও ডাটার ওপর ট্রাস্ট।

সাজগোজের এই কৌশল ধীরে ধীরে বদলে দেয় বাংলাদেশের মানুষের বিউটি ও স্কিনকেয়ার বিষয়ে ভাবনা ও সম্পৃক্ততার ধরন। পণ্য বিক্রির ওপর জোর না দিয়ে তারা উত্তর দিতে শুরু করে মানুষের নিত্যদিনের প্রশ্নগুলোর। এই পণ্য কি নিরাপদ? এটি কি আমার ত্বকের জন্য উপযোগী? পণ্যটির সঠিক ব্যবহার কী? এমন সব প্রশ্নের উত্তর দিতে দিতে সময়ের সাথে সাজগোজ শুধু একটি ওয়েবসাইট নয়, বরং সচেতন গ্রাহকের জন্য এক নির্ভরযোগ্য পরামর্শদাতায় পরিণত হয়েছে।

সাজগোজের যাত্রা থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হলো, প্রকৃত সমস্যা অনেকসময় আমাদের আপাতদৃষ্টির বাইরে থাকে। বিউটি ইন্ডাস্ট্রিতে পণ্যের অভাব কখনোই ছিল না। শুধু অভাব ছিল সঠিক তথ্য ও স্পষ্ট দিকনির্দেশনার। এবং এই জায়গাটায় সাজগোজ বুঝতে পেরেছিল, এক্ষেত্রে প্রকৃত ঘাটতি ছিল শেখার, সঠিক তথ্যের,, আর সেই তথ্য আর ট্রান্সপারেন্সি থেকেই জন্ম নেয় বিশ্বাস, যেটাই সবচেয়ে দামি।

অবশ্য আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ভাষা নির্বাচন। ইন্টারনেটের বড় একটি অংশ জুড়ে যখন শুধু ইংরেজি কনটেন্টের ছড়াছড়ি, সাজগোজ তখন বাংলা ভাষার উপর জোর দেয়। স্থানীয়করণের পাশাপাশি তাদের এই পদক্ষেপটি বিশাল পরিসরের গ্রাহকদেরকে একসাথে নিয়ে আসে। এর মাধ্যমে স্কিনকেয়ার নিয়ে বিভিন্ন জরুরি তথ্য পৌঁছে যায় এমন লাখো মানুষের কাছে, যারা এতদিন বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চার আওতার বাইরে ছিলেন। ধীরে ধীরে বাংলাদেশের আবহাওয়া, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন বাস্তবতাকে তুলে ধরায় তাদের কন্টেন্ট হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক, আরো ব্যক্তিগত।

পাঠকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গড়ে ওঠে সাজগোজের একটি সক্রিয় কমিউনিটিও। এই প্রতিষ্ঠানটি একসময় এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়, যেখানে মানুষ শুধু কন্টেন্ট পড়েই থেমে থাকেনি। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করেছে একে অন্যের সঙ্গে, প্রশ্ন করেছে এবং বিভিন্ন বিষয়ে শিখেছে। এই কমিউনিটিই পরবর্তীতে তাদের প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হয়ে ওঠে এবং সাধারণ পাঠকরা রূপ নেয় সক্রিয় অংশগ্রহণকারীতে।

বর্তমানে সাজগোজকে নিঃসন্দেহে একটি পূর্ণাঙ্গ কনটেন্ট-নির্ভর ই-কমার্স প্ল্যাটফর্ম বলা চলে। তবে একথাও সত্যি যে, বাণিজ্য নয়, বিশ্বাসযোগ্যতাই তাদের প্রধান বৈশিষ্ট্য। বিজ্ঞাপন ও নানা মতামতের ভিড়ে সাজগোজ নিজেকে কেবল আরেকটি বিক্রয়মাধ্যম হিসেবে নয়, বরং একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উদ্যোক্তারা তাদের এই যাত্রা থেকে খুব সহজ একটি শিক্ষা গ্রহণ করতে পারেন। আসলে অধিকাংশ ব্যবসাই শুরু হয় এই প্রশ্ন দিয়ে, ‘কীভাবে আরও বেশি বিক্রি করা যায়?’ কিন্তু সাজগোজ শুরু করেছিল অন্যরকম একটি প্রশ্নকে সাথে নিয়ে, ‘কীভাবে মানুষকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা যায়?’ আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই যেন তাদের গল্পের মোড় ঘুরিয়ে দিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে।

কারণ মানুষ যখন আপনার জ্ঞানের ওপর আস্থা রাখে, তখন একসময় তারা আপনার ব্যবসার ওপরও বিশ্বাস করতে শুরু করে। আর সেই বিশ্বাস যথেষ্ট শক্তিশালী হলে লেনদেনের বিষয়টি খুব স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে, এর জন্য বাড়তি কিছু করতে হয় না।

সবশেষে বলা যায়, সাজগোজের গল্পটি আসলে শুধু বিউটি পণ্য নিয়ে নয়। এটি আরও বিস্তৃত একটি সত্যের প্রতিফলন। যেকোনো ইন্ডাস্ট্রিতেই শেষপর্যন্ত এগিয়ে থাকে তারা, যারা আগে মানুষকে শেখায়, সহজ ভাষায় কথা বলে, একটি সক্রিয় কমিউনিটি গড়ে তোলে এবং সবকিছুর আগে মানুষের আস্থা অর্জনের উপর গুরুত্ব দেয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By