শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

বিয়ের প্রলোভনে রিসোর্টে রাত্রি যাপন; প্রেমিকের পলায়ন, অতঃপর..

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A4%E0%A6%83%E0%A6%AA%E0%A6%B0

তাহিরপুরে রিসোর্টে রাত্রি যাপন করে প্রেমিকের পলায়ন,অতপর ৬ লাখ টাকা কাবিনে বিয়ে সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে রাত্রি যাপন করে প্রেমিকের পলায়ন করে শেষ রক্ষা হয়নি। অভিযুক্ত যুবক দুর্জয় পাঠানের সঙ্গে ওই তরুণীর ৬ লাখ টাকায় বিয়ে সম্পন্ন হয়েছে।দুর্জয় পাঠান(২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের হুমায়ুন পাঠানের ছেলে। আর ঐ তরুনী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের বাসিন্দা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বাদাঘাট বাজারে স্থানীয় এক কার্যালয়ে উভয় পরিবারের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সন্ধ্যার পর তাদের বিয়ে সম্পন্ন হলে স্ত্রীর মর্যাদা নিয়ে স্বামী দুর্জয় পাঠানের বাড়িতে চলে যায়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ।

তিনি জানান,ছয় লাখ টাকা কাবিন ধার্য করে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয় এবং দ্রুতই বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার,যুবদল নেতা আজিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত ৪-৫ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা বাসিন্দা ঐ তরুনীর সঙ্গে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের দুর্জয় পাঠান জয়ের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, তারা দেখাও করে। গত সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে বিয়ের কথা বলে ট্যাকেরঘাট নিলাদ্রী লেকের পাশে একটি রিসোর্টে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একটি রুম ভাড়া করে রাত্রি যাপন করে। সকালে দুর্জয় ভগ্নিপতিকে নিয়ে এসে বিয়ে করার কথা বলে বের হয়ে আর আসে নি। বিকেলে কলেজ ছাত্রী কোন উপায় না পেয়ে রিসোর্ট থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন এবং প্রেমিক দুর্জয়ের খুঁজে স্থানীয় বাদাঘাট বাজারের বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিষয়টি জানান তিনি। পরে বাজার কমিটির সাধারণ সম্পাদক প্রেমিক দুর্জয়ের পরিবার এবং পুলিশকে ঘটনাটি অবগত করে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ তরুনী ও প্রেমিকের ভিডিও ভাইরাল হলে নরেচরে বসে প্রেমিকের পরিবার পরে আলোচনার মাধ্যমে বিয়ে ঠিক হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By