বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যালয়ের মাঠে অস্থায়ী পশুর হাট, নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

সীমু দা
রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

গাজীপুরের কালীগঞ্জে নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এই পশুর হাট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট স্থাপনের জন্য জারি করা নোটিশে স্পষ্টভাবে উল্লেখ ছিল—কোন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন সড়কে গরুর হাট বসানো যাবে না। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছিল।

তবে সেই নির্দেশনা অমান্য করেই উপজেলার জঙ্গালিয়ার নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বিঘ্নে চলছে পশুর হাট। প্রতিদিন শত শত গরু ও ক্রেতা-বিক্রেতার সমাগমে বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাটকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।

স্থানীয়রা জানায়, প্রশাসনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও সভার সিদ্ধান্ত থাকার পরও কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট পরিচালিত হচ্ছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এ. টি. এম কামরুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর সুযোগ নেই। এটি সম্পূর্ণ বেআইনি। নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে হাট বসার বিষয়টি আমরা অবগত হয়েছি। যারা সরকারি আদেশ অমান্য করে স্কুল প্রাঙ্গণে হাট বসিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও সরকারি আদেশ বাস্তবায়নে প্রয়োজনে আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By