বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে এসআই আটক

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%98%E0%A7%81%E0%A6%B7 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

বরগুনার পাথরঘাটায় সিআর মামলার আসামি জামিন করানোর জন্য বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল। সোমবার বেলা ২টার সময় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত ই খুদা বিষয়টি অবহিত হলে তাঁর অনুরোধে বিভাগীয় মামলার শর্তে সোমবার বিকেল ৫টার সময় বরগুনা জেলা পুলিশ সুপারের অনুরোধে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচেনলার কাছে মুচলেকার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়েছে এসআই শাহরিয়ারকে।

আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার বেলা দুইটার সময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পনির শেখ তাঁর খাস কামরায় অবস্থানকালে পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। সালাম বিনিময়ের পর অত্র আদালতের সি আর ৭৮০/২৩নং মামলার একটি কাগজ দেখিয়ে মামলার আসামি মোঃ রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন।

এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে জামিন দিয়ে একটি রিকলের ব্যবস্থা করে দিতে বলেন। ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে প্ররোচিত ও প্রভাবিত করার অভিপ্রায়ে ঘুষ হিসেবে টাকা দিতে চান এসআই শাহরিয়ার।

এ সময় কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে অত্র আদালতেই ম্যাজিস্ট্রেট এসআই মোঃ শাহরিয়ারকে আটক করেন। তাৎক্ষণিক পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল বরগুনা জেলা পুলিশ সুপারকে জানালে তিনি বিভাগীয় মামলার আশ্বাস দিলে এসআইকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচেনলা জানান, এ বিষয়ে বিচারক অর্ডার শিটে যেটা ডিসাইড করবেন সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এসআই শাহরিয়ার জালালের ব্যাপার। এর বেশি কিছু তিনি বলতে পারবেন না বলে জানান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By