মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বিএনপির নাম ভাঙানোদের বিরুদ্ধে ব্যবস্থা: রিজভী

সীমু দা
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AD%E0%A7%80

সারাদেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেও বিএনপি এগিয়ে যাচ্ছে।


সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। এর ফলে জনগণের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন তিনি।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্থানীয় নেতাকর্মীরাই।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By