বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

বিএনপিকে সশস্ত্র সন্ত্রাসী আখ্যা দিয়ে যা বললেন নাহিদ ইসলাম

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%86%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার পর দেওয়া ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।”

পোস্টে তিনি বলেন, দেশের মানুষ যখন দীর্ঘদিন পর একটি বহুল প্রত্যাশিত নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই সময়ে এ ধরনের হত্যাকাণ্ড বিএনপির ‘নব্য ফ্যাসিস্ট চরিত্র’ প্রকাশ করেছে। প্রতিপক্ষকে দমন করতে সহিংসতার আশ্রয় নেওয়াকে তিনি অতীতের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে তুলনা করেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ প্রার্থী হত্যার এটি প্রথম ঘটনা হলেও এটি বিচ্ছিন্ন নয়। তার দাবি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সারাদেশে এগারো দলীয় জোটের প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলার ধারাবাহিকতারই ফল এই ঘটনা।

তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলীয় জোটের জনসমর্থনের ধারা থামানো যাবে না। সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এমন একটি বর্বর ঘটনা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না হলে জনগণ এসব অরাজকতার বিরুদ্ধে প্রতিরোধে বাধ্য হবে।

এ বিষয়ে বিএনপি কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By