মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে জুলাই সনদে সই করবে না এনসিপি

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, বাস্তবায়ন আদেশের খসড়া না দেখা পর্যন্ত জুলাই সনদে সই করবে না তার দল। কোনও দলের চাপে সনদকে প্রতারণার বস্তু বানানোর প্রক্রিয়াও মানা হবে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জুলাই জাতীয় সনদ ইস্যুতে কমিশনের সঙ্গে এনসিপির এ বৈঠক শুরু হয় সকাল সোয়া ১০টায়।

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করার কথা আমাদের জানিয়েছে কমিশন। যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। তবে সেই আদেশের মধ্যকার বক্তব্য কী, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনও পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন। তাই এ বিষয়ে এখন পর্যন্ত আমরা আশাবাদী হতে পারিনি।’

তিনি বলেন, ‘জুলাই সনদে সই শুধু আনুষ্ঠানিকতা ছিল। আমরা কমিশনকে বলেছি, সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। এসব দেখে সইয়ের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

তিনি অভিযোগ করেন, ‘একটি দল জুলাই সনদকে মুছে দিতে এবং আরেকটি দল তা ভেস্তে দিতে চায়। এটি যেন কারও চাপে পরে প্রতারণার বস্তু না হয়ে যায়, সে বিষয়টি লক্ষ্য রাখার তাগিদ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ যাতে একটি পরিপূর্ণ আইনি ভিত্তি লাভ করতে পারে, সে কারণেই আমাদের দীর্ঘ সংগ্রাম অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাবো।’

এনসিপির সদস্য সচিব বলেন, ‘শাপলা প্রতীকেই নির্বাচন করতে চাই। জোট গঠন নিয়ে এখন পর্যন্ত কোনও আলোচনা হয়নি।’ তবে যেকোনও দলের সঙ্গেই জোট হতে পারে বলে তিনি জানান।  

বৈঠকে আরও ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By