মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

বাংলাদেশ জাতীয় জাদুঘরে লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি, দর্শকদের উপচে পড়া ভিড়

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ২:১৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BF%E0%A6%93%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই জার্সি দেখার জন্য প্রতিদিনই জাদুঘরে ভিড় করছেন শত শত ফুটবলপ্রেমী।

প্রদর্শিত জার্সিটিতে লিওনেল মেসির স্বাক্ষরের পাশাপাশি রয়েছে জুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজের অটোগ্রাফ। প্রত্যেকে তারা ২০২২ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন। জার্সিটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাদুঘর সূত্রে জানা গেছে, এই জার্সিটি উপহার হিসেবে পাওয়া গেছে। প্রদর্শনী কক্ষে বিশেষভাবে বাঁধাই করা জার্সিটির ফ্রেমে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগোও দেখা যাচ্ছে।

জাদুঘরে আসা দর্শনার্থীদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। জার্সিটির সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন এবং সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। প্রিয় খেলোয়াড়ের ছোঁয়া লাগা এই জার্সিটিকে ফুটবল ইতিহাসের এক অমূল্য সম্পদ হিসেবে দেখছেন ভক্তরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বজুড়ে মেসি ও আর্জেন্টিনা দলের বিশাল ভক্তকূল রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এই জার্সিটির প্রদর্শনী ফুটবলপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ এই স্মারকটি দেখার জন্য জাতীয় জাদুঘরে ভিড় করছেন, যা বর্তমানে জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) রিজিওনাল পার্টনার রিজিওনাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ওয়ালটন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By