আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লেভেল–১ আচরণবিধি লঙ্ঘনের কারণে এই শাস্তি দেওয়া হয় বলে আইসিসি জানিয়েছে।
আইসিসির বিবৃতি অনুযায়ী, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যেখানে বলা হয়েছে—কোনো ব্যাটার আউট হওয়ার পর অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকানিমূলক ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা যাবে না। অন্যদিকে, শারমিন ভঙ্গ করেছেন ২.৮ ধারা, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।
ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায়। সফরকারী দলের ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইশারা করে বিদায় জানান। আর বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন।
জরিমানার পাশাপাশি এই দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটা তাদের প্রথম অপরাধ। নাহিদা-শারমিন দুজনই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);