বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে নতুন কয়েকটি এআই-নির্ভর ফিচার চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, নতুন এসব প্রযুক্তি ফেইসবুকে তথ্য অনুসন্ধান, কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের ধরনকে নতুন মাত্রা দেবে।
নতুন আপডেটের সবচেয়ে আলোচিত সংযোজন হলো ‘এআই মোড’। এই ফিচার চালু হলে তথ্য খোঁজার প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে। কোনো বিষয়ে জানতে ব্যবহারকারীদের আর অসংখ্য পোস্ট স্ক্রল করতে হবে না; বরং সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ পাবলিক পোস্ট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ও সরাসরি উত্তর প্রদান করবে। তবে ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের ভিত্তিতে উত্তর তৈরি হওয়ায় তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
সৃজনশীল কনটেন্ট তৈরিতে সহায়তা করতে মেটা নতুন ভিডিও এডিটিং টুলসও যুক্ত করেছে। পাশাপাশি চালু করা হয়েছে ‘এআই ফটো প্রিসেট’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির পোশাক, চুলের ধরন কিংবা সামগ্রিক লুক সহজেই পরিবর্তন করতে পারবেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থির ছবিকে গতিশীল রূপ দেওয়ার জন্য ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ সুবিধা চালু করেছিল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু ইন্টারঅ্যাকটিভ ফিচারেরও ঘোষণা দিয়েছে মেটা। এ লক্ষ্যে বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠান, ফুটবল ক্লাব, খেলোয়াড় এবং কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে কোম্পানিটি। ফলে বিশ্বকাপ চলাকালে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ফুটবলভিত্তিক নতুন অভিজ্ঞতা ও বিশেষ ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);