সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ইনস্টাগ্রামে পুরো দল ও কোচিং স্টাফের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শিরোপার চেয়েও বড় অর্জন হলো দীর্ঘ পথচলায় একসঙ্গে থাকা এবং একটি পরিবারের মতো লড়াই করা।

মেসি লিখেছেন, ‘এই বছরগুলোর সবচেয়ে সুন্দর বিষয় শুধু শিরোপা নয়, বরং পুরো যাত্রাটা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা। আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল (আজ রাতে) যা-ই হোক না কেন, এই দল এমন এক ইতিহাস লিখেছে, যা কখনো মুছে যাবে না। ভামোস আর্জেন্টিনা!’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ওই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

ফুটবলবিশ্বের ধারণা, স্পেনের বিপক্ষে এই ফাইনালই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ। অনেকের মতে, এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলেও তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। তবে ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য না করে মেসি বলেছেন, তিনি এখন শুধু বর্তমান নিয়ে ভাবছেন এবং দেশের মানুষকে আনন্দ দিতে পারাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়েও রয়েছেন মেসি। যদিও গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে এগিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, তবুও মেসির লক্ষ্য একটাই, আরেকটি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করা।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By