বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে প্রাক-প্রস্তুতিমূলক সভা

সীমু দা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A6%AE%E0%A6%A8 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে একটি প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, ডি জিএফ আ ই ও এ নএ সআ ই’র বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, ত্রিশাল ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হেলিপ্যাড প্রস্তুতি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত স্থানগুলোতে দ্রুত সংস্কার ও মেরামতের ওপর গুরুত্বারোপ করা হয়। মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করা, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ যথাযথ স্থানে স্থাপন ও মেরামতের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারসংলগ্ন ছোট রাস্তার পাশে অবৈধ ঝুপড়ি দোকান দ্রুত উচ্ছেদ করা হবে। পাশাপাশি পৌরসভার রাস্তা পরিষ্কার, ড্রেন সংস্কার ও সৌন্দর্যবর্ধনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়ক উন্নয়ন এবং রাতে আলোকসজ্জার ব্যবস্থাও গ্রহণ করা হবে। নজরুল উৎসবের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা জানানো হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠানে জেনারেটরের ব্যবস্থাও রাখা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা করবে বলে জানায়। জেলা পরিষদ সংশ্লিষ্ট সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, পুলিশ বিভাগ, ডি জিএ ফআ ই, এ নএসআ ইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। এসএসএফ-এর নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি চলছে। নজরুলের রচনা ও জীবনভিত্তিক নৃত্যনাট্য, গীতিনৃত্য, যাত্রাপালা, গান ও কবিতা পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার সাংস্কৃতিক কর্মীরা। তাদের নিজ নিজ অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার জন্যও বিশেষ আয়োজন রাখা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By