মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

প্রতিপক্ষ কেপ ভার্দে, শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাল আর্জেন্টিনা

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%95%E0%A7%87%E0%A6%AA %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আফ্রিকার চমক কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচের আগের দিন মায়ামিতে যাওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আর্জেন্টিনা। এর পরিবর্তে বিশ্বকাপ ক্যাম্প কানসাসেই আরও একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেরে এরপর মায়ামির উদ্দেশে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় কানসাসে দলের শেষ পূর্ণাঙ্গ অনুশীলন অনুষ্ঠিত হয়। নকআউট পর্বের আগে এটি ছিল আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সেশন। ধারণা করা হচ্ছে, এই অনুশীলনেই কেপ ভার্দের বিপক্ষে সম্ভাব্য শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করেছেন স্কালোনি। অনুশীলনটি ছিল রুদ্ধদ্বার (লকডোর)।

অনুশীলন শেষে স্থানীয় সময় দুপুর ২টায় কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করবে আর্জেন্টিনা দল। বৃহস্পতিবার সেখানে একটি হালকা অনুশীলন শেষে শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা।

তবে ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রেখেছেন স্কালোনি। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনে সম্ভাব্য শুরুর একাদশের খেলোয়াড়দের সঙ্গে অন্য কয়েকজনকেও একই রঙের জার্সি পরিয়ে অনুশীলন করিয়েছেন তিনি। ফলে প্রথম একাদশ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রক্ষণভাগে বাঁ প্রান্তের পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা চলছে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো সরাসরি একাদশে ফিরবেন, নাকি নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন সেটিও এখনো নিশ্চিত নয়।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আক্রমণভাগ। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু করবেন লাউতারো মার্টিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি স্কালোনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ধারণা, এই লড়াইয়ে আপাতত কিছুটা এগিয়ে রয়েছেন লাউতারো। একই সঙ্গে রোমেরো পুরোপুরি ফিট থাকলে তাকে এবং তাগলিয়াফিকোকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের বহুল প্রতীক্ষিত রাউন্ড অব ৩২-এর এই ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আফ্রিকার নবাগত হলেও দুর্দান্ত ছন্দে থাকা কেপ ভার্দে যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে স্কালোনির দল।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By